শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাইকেও নিলামে তুললো অনৈতিক ব্যবসায় জড়িত ‘দালালরা’! সম্প্রতি অনলাইনে বিক্রি করা হবে- এমন বিজ্ঞপ্তি দিয়ে তাকে নিলামে তোলা হয়েছে ভারতীয়দের তৈরি ‘বুল্লি বাই’ নামের একটি অ্যাপে।

মালালার মতো এমন ১১২ জন মুসলিম নারীকে বিক্রি করার জন্য সেখানে নিলাম ডাকা হয়েছে। সাধারণত এ ধরনের অ্যাপ দিয়ে দালালরা নারীদের দিয়ে অনৈতিক ব্যবসা চালায়।  এ ঘটনায় দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক ইসমত আরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শতাধিক নারীর মধ্যে রয়েছে ভারতের সুপরিচিত অভিনেত্রী শাবানা আজমী, দিল্লি হাইকোর্টের একজন বিচারকের স্ত্রী, ভারতশাসিত কাশ্মীরের সাংবাদিক কুরাতুলাইন রেহবারসহ বেশ কয়েকজন সাংবাদিক, অধিকারকর্মী ও রাজনীতিক।

নতুন বছরের প্রথম দিন সাংবাদিক কুরাতুলাইন রেহবার দেখতে পান, ‘বুল্লি বাই’ অ্যাপে ছবি দিয়ে তাকে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। সেখানে তার অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়।

‘বুল্লি বাই’ অ্যাপে নিজের ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার (১ জানুয়ারি) রাতে প্রতিবাদ জানিয়েছেন কয়েক ডজন মুসলিম নারী। এর মধ্যে রয়েছেন ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত সাংবাদিক ইসমত আরা। তিনি দিল্লি পুলিশের কাছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মুসলিম নারীদের হয়রানি ও অবমাননার অভিযোগে মামলা করেছেন।

অ্যাল্টনিউজের সাংবাদিক মোহাম্মদ জুবায়ের আল-জাজিরাকে বলেন, মুসলিম নারীদের অবমাননা করতে অশ্লীল শব্দ হিসেবে স্থানীয় পর্যায়ে ‘বুল্লি’ ও ‘সুল্লি’ ব্যবহার করা হয়। এবার পাঞ্জাবি ভাষায় ব্যবহার করা হয়েছে ‘বুল্লি বাই’। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ইংরেজি প্রতিশব্দ। তবে অভিযোগ পেয়ে ‘বুল্লি বাই’ অ্যাপটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।

প্রসঙ্গত, মুসলিম নারীদের বিক্রি করতে ‘বুল্লি বাই’ অ্যাপটি সম্প্রতি তৈরি করা হয়। এর আগে একই ধরনের একটি অ্যাপ ব্লক করা হয় ভারতে। অ্যাপটির নাম ছিল ‘সুল্লি ডিলস’। ‘বুল্লি বাই’ বা এই ধরনের অন্য অ্যাপে আক্ষরিক অর্থে নারীদের বিক্রি করা হয় না। মুসলিম নারীদের হয়রানি করতেই এটি ব্যবহার করা হয়ে থাকে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version