সোমবার, সেপ্টেম্বর ২১

বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে এক নম্বরে রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এ বাহিনীর গুণগত মান বিশ্ব পর্যায়ে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (২ জানুয়ারি) সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, এ অর্জন একদিনে হয়নি, আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের যে আস্থা আছে সেটি আমরা সঠিকভাবে প্রদর্শন করতে চাই।এ সময় উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক।

প্রতি বছরের ন্যায় এ বছরও স্থানীয় (হবিগঞ্জের) দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version