সারাবিশ্বে রয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জনপ্রিয়তা। পুরো পৃথিবীজুড়েই মেসির ভক্তের ছড়াছড়ি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মেসির অন্ধভক্ত অনেক বাংলাদেশি। তবে গত কোপা আমেরিকার পর থেকেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে এমিলিয়ানো মার্টিনেজ নামটি।

২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দলকে ফাইনালে ওঠানোর নায়ক এই মার্টিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন। গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম ছিল তার। মূলত গত কোপা আমেরিকার পর থেকেই এমিলিয়ানো মার্টিনেজের ভক্ত-অনুরাগী বেড়েছে।

মেসির পাশাপাশি মার্টিনেজের খোঁজখবর যে রাখেন এ দেশের ফুটবল ভক্তরা সে কথা জানেন মার্টিনেজও। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের উচ্ছ্বাস চোখে পড়েছে মার্টিনেজের। আর সেটি বোঝা গেলে মার্টিনেজের একটি ইনস্টাগ্রাম পোস্টে। নিজের স্টোরিতে জিহাদ নামে এক বাংলাদেশির পোস্ট শেয়ার করে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা গোলরক্ষক লিখেছেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ।’ মার্টিনেজের এই স্টোরি হৃদয়ে নাড়া দিয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। অনেকেই স্ক্রিনশট নিয়ে ফেসবুকে শেয়ার করছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version