পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
থানা বিএনপির কার্যালয়ে শনিবার সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে কর্মসুচির সুচনা করা হয়। থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন থানার বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম ও থানা বিএনপির যুগ্ম আহবায়ক হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলাম এবং জিয়াউল ফেরদৌস রাইট। বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, রেজাউল ইসলাম, থানা ছাত্রদলের সদস্য সচিব নাহিদ হোসেন, কলেজ ছাত্রদলের আহবায় ইমানুল ইসলাম, ছাত্র নেতা মাহিন ফেরদৌস, কারিমুল হাসান শিশির প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল আলম রকি। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version