প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। ভাইরাসটি প্রতিরোধে এরই মধ্যে বেশ কয়েকটি টিকা আবিষ্কার হলেও একের পর এক নতুন ভ্যারিয়েন্ট দিশেহারা করে ফেলছে বিশ্বকে। সর্বশেষ ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টটি ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়েছে।

তবে এতকিছুর পরও কীভাবে এই ভাইরাসকে পরাজিত করা সম্ভব তার একটি সম্ভাব্য পথ বাদলে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসাস।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই পথ অনুসরণ করলে ২০২২ সালে ভয়ঙ্কর করোনাভাইরাসকে পরাজিত করা সম্ভব।

টেডরস আধানম বলেন, “করোনার সংক্রমণ রোধে বিশ্বের দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই ২০২২ সালে এ ভাইরাসকে পরাজিত করা সম্ভব হবে।”

প্রতিবেদনে বলা হয়, নতুন বছরের শুরুতে এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টিকা নিয়ে স্বার্থপর জাতীয়তাবাদী আচরণ ও কোভিড টিকার মজুদের বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন।

এতে তিনি বলেন, “করোনার চিকিৎসায় এখন মানুষের হাতে অনেক উপকরণ রয়েছে। তবে টিকা প্রাপ্যতার ক্ষেত্রে যে চলমান অসমতা রয়েছে, তা বজায় থাকলে করোনা সংক্রমণ বাড়ার ঝুঁকি থাকবে।”

টেডরস আধানম বলেন, “আমরা যদি টিকা প্রাপ্তির অসমতা দূর করতে পারি তবেই মহামারী করোনা বিদায় নেবে।”  সূত্র: বিবিসি

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version