মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
এসএসসির ফলাফলে জিপিএ–৫ প্রাপ্তিতে রাজশাহী বিভাগে শীর্ষস্থান দখল করে রেখেছে বগুড়া জেলা। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ শিক্ষার্থী। তাদের মধ্যে বগুড়া জেলায় এ সংখ্যা ৬ হাজার ১৪২। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী জেলায় এ সংখ্যা ৪ হাজার ৮৩৮ এবং তৃতীয় অবস্থানে থাকা সিরাজগঞ্জ জেলায় এ সংখ্যা ৪ হাজার ৩৫৩ ।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৯০৯ জন। গতবার এই পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ।
জিপিএ-৫–এর সূচকে বোর্ড সেরার অবস্থান ধরে রাখলেও পাসের হারে শীর্ষে রয়েছে চাপাইনবাবগঞ্জ। এই জেলায় পাসের হার ৯৫ দশমিক ৬৪ শতাংশ। ২য় স্থানে রয়েছে বগুড়া। এ জেলায় পাসের হার ৯৫ দশমিক ৪৭ শতাংশ।
বগুড়া জেলার এ সাফল্যে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেন, ‘এ সাফল্যে আমরা সবাই আনন্দিত। সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অক্লান্ত শ্রমের ফসল এ সাফল্য। আশা করছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আপসের চেষ্টা, থানায় মামলা
- ‘কাগজে আছে, বাস্তবে নেই’: নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নিয়ে চরম অসন্তোষ
- নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: পুলিশ বলছে ‘প্রাণহানি নেই, আহত ৭’
- পূর্বধলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর নদীতে ভাসল শিশু হোসাইনের মরদেহ
- পূর্বধলায় পিকআপভর্তি ২ লক্ষ ৪০ হাজার টাকার ভারতীয় কম্বল জব্দ
- ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সিসি ক্যামেরায় মুড়ল কলমাকান্দা বাজার
- কলমাকান্দায় চুরির অপবাদে কিশোরের মাথা ন্যাড়া: গ্রাম পুলিশ আটক, বরখাস্ত
- বারহাট্টায় হেরোইনসহ গ্রেপ্তার সবুজ, ললিতাসহ চক্রের সন্ধানে পুলিশ



