দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০ জনে। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে আরও ৫০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২২ হাজার ৬৬৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন।

এর আগে, বুধবার দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জন মারা যান। এ সময়ে নতুন করে আরও ৪৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version