শেখ জহিরুল ইসলাম,  নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সীমান্তবর্তী মধুপুর বাজারের ৭টি দোকান আগুনে ভস্মিভূত হয়েছে।

গত বুধবার দিবাগত রাত দেড়টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে নান্দাইল উপজেলার বাসিন্দা ৭জন ব্যাবসায়ীর প্রায় ৪০ লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা হলেন, মুদি দোকানদার রঞ্জিত সরকার, মুদি দোকানদার, মো.আসাদ, মুদি দোকানদার মাজেদুল করিম, মোবাইলের দোকানদার আনোয়ার হোসেন, গবাদি পশুর ওষুধের দোকানদার সোহেল মিয়া, ফার্নিচারের দোকানদার আঃ সোবহান, ফার্নিচার তৈরির দোকানি মিলন সূত্রধর। এ অগ্নিকান্ডে স্থানীয় নির্মাণ শ্রমিকদের একটি অফিসও ভস্মিভূত হয়।

খবর পেয়ে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল মালেক।

অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত ৪ জন ঘর মালিক হলেন, মো. হায়দার আলী, আঃ জব্বার, রতন মিয়া ও গিয়াস উদ্দিন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী রঞ্জিত সরকার বলেন,আমরা সবাই মধুপুর বাজারের ভাড়াটিয়া ব্যাবসায়ী। সকলের মালামাল ও পুঁজি আগুনে পুড়ে যাওয়ায় এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি। সরকারী ভাবে আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা কামনা করছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version