সোমবার, সেপ্টেম্বর ২৮

প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করে কংগ্রেসে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে তথা উত্তরপ্রদেশের বিজেপি নেতা সুনীল শাস্ত্রী।

মঙ্গলবার ওই সাক্ষাতের ছবি টুইট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এর চেয়ে ভাল আর কী হতে পারে! কংগ্রেসের সেনানী লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে সুনীল শাস্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। বিভিন্ন বিষযে আলোচনা হয়েছে। আমরা এক সঙ্গে লড়ব এবং জিতব।’

প্রিয়াঙ্কা বলেন, ‘‘বিজেপির হাত থেকে দেশ বাঁচাতে কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সুনীলজি।’’
রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সুনীল ১৯৮৮ সালে ইলাহাবাদ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন। কিন্তু উত্তেজনায় ভরা ওই ভোটে বিরোধী জোটের প্রার্থী ভি পি সিংয়ের কাছে তিনি হেরে যান।

১৯৯৮ সালে সুনীল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর ২০০৯ সালে কংগ্রেসে ফিরলেও ২০১৪ সালের লোকসভা ভোটের মাস ছ’য়েক আগে নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে বিজেপিতে যোগ দেন তিনি।

কংগ্রেস সূত্রের খবর, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে মির্জাপুর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সুনীলকে। এই আসনের জন্য প্রাথমিকভাবে রাজ্যের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর প্রপৌত্র ললিতেশপতির নাম বিবেচনা করেছিল কংগ্রেস। কিন্তু কিছু দিন আগে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।

সূত্র: আনন্দবাজার।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version