শুক্রবার, অক্টোবর ১৬
মেষ : ধ্যান ও যোগাভ্যাস মনে শান্তি দেবে। কোনও বড় পরিকল্পনা শুরু করার পক্ষে আজ ভালো দিন। কারোর কথা শুনে বিনিয়োগ করার আগে সব্য দিক ভালো করে যাচাই করে নিন।

বৃষ : অতিরিক্ত খরচ বাঁচাতে হবে। তাই রূপচর্চা ও বিনোদনে খরচ কমান। ব্যবসার কারণে কোথাও ঘুরতে গিয়ে লাভবান হতে পারেন। অফিসের কাজ বাড়ির কাজের মাঝে নিজের জন্য সময় বের করুন।

মিথুন :
অসুস্থতা নিয়ে বেশি ভাবার দরকার নেই। অকারণ দুশ্চিন্তা নানা রকমের জটিলতা তৈরি করবে। বেড়ে চলা রোজকার খরচ কমানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সকলের সাহায্য পাবেন।

কর্কট :
আগে ধার দেওয়া টাকা ফেরত পাবেন। ফলে আর্থিক অবস্থার কিছু উন্নতি হবে। কোথাও বেড়াতে যাওয়ার সমস্ত জরুরী কাগজপত্র মিলিয়ে নিন। কিছু দরকারি কাজে দেরি হতে পারে।

সিংহ : কোনও দামি জিনিস চুরি হতে পারে, তাই সাবধানে থাকুন। পুরানো বন্ধু বা আত্মীয়দের সাথে দেখা করে মন ফুরফুরে হয়ে যাবে। নিজেকে নিয়ন্ত্রণে না রাখলে অযথা সময় নষ্ট হবে।

কন্যা : খেলাধুলো করে শরীর ফিট রাখুন। কিছু বাড়তি রোজগার করতে চাইলে নিজের উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন। জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। আত্মীয়দের সাথে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।

তুলা: বন্ধুদের সাহায্যে ব্যবসায় লাভ হবে। আপনার অসংযমী জীবনযাত্রার জন্য বাড়িতে সমস্যা তৈরি হবে। আপনার জীবনে আজ আকর্ষণীয় কিছু ঘটবে। স্ত্রীয়ের থেকে প্রশংসা পাবেন।

বৃশ্চিক : আপনার প্রচেষ্টার জন্য সাফল্য পাবেন। কঠোর পরিশ্রমের ফল আজ ফলবে। আপনার কৌতুকপূর্ণ মনোভাব আজ সকলের নজর কাড়বে। বাড়িতে অপ্রত্যাশিত কোনও অতিথি আসতে পারে।

ধনু : নিজেকে সুস্থ রাখার জন্য নিয়মিত শরীরচর্চা দরকার। আত্মীয়দের সমর্থন সাফল্য আনবে। বাচ্চাদের অভিযোগ সামলাতে হিমসিম খাবেন। স্ত্রীয়ের সাথে মনোমালিন্য মিটে যাবে আজ।

মকর :
নিজের উপর বিশ্বাস রেখে সব্য কাজে এগিয়ে যান। সাফল্য আসবে। গহনা কেনার জন্য কিছু খরচ হতে পারে। বেকাররা নতুন চাকরি পেতে পারেন। এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে।

কুম্ভ : অনর্থক চিন্তা ভাবনায় সময় নষ্ট করবেন না। সুযোগসন্ধানী মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। বন্ধুদের টাকা ধার না দেওয়াই ভালো। কঠিন পরিস্থিতি সামলাতে হবে।

মীন : বাড়িতে সন্তানদের সাথে কিছুটা সময় কাটান। এর ফলে মন হালকা হবে। স্ত্রীয়ের সাথে সমস্যা ভাগ করে নিন। পরিবারে শান্তি থাকবে। ব্যবসায়ীদের কাজের সূত্রে বাইরে কোথাও যেতে হতে পারে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version