গুঞ্জন শুরু হয়েছিল, অবশেষে এলো ঘোষণা। মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অন্তর্জালে তিশার সঙ্গে ছবি প্রকাশ করে এই খবর জানিয়েছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে জানিয়েছেন, সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই হবে নিশ্চয়ই। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- “তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না?” “সে কেনো সবকিছুতে অনুপস্থিত?”
অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

অন্যদিকে তিশা ফেসবুকে জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- “আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো?” “আমি কেনো সবকিছুতে অনুপস্থিত?”

ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

উল্লেখ্য, নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালের জুলাই মাসে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version