আরিফুর রহমান, ঝালকাঠি:
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পঞ্চম দিনে আরো এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা ।এ নিয়ে মোট দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১.৪০ মিনিটে চরভাটারকান্দা গ্রাম সংলগ্ন বিশখালী নদী থেকে লাশটি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান,আমাদের উদ্ধার অভিযান করার সময় দুপুর ১.৪০ ঘটিকায় ঝালকাঠির সদর উপজেলার চরভাটারকান্দা গ্রাম সংলগ্ন বিশখালী নদীতে এক কিশোর বয়স আনুমানিক ১৫ বছর ভেসে থাকতে দেখে উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নিয়ে এসেছি এরপর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে সকাল সাড়ে আটটার দিকে সুগন্ধা নদীর মাঝখান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা

প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে।এতে এখন পর্যন্ত ৪৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version