ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের হতাহতের ঘটনায় আজ সোমবার মামলা গ্রহণ করা হয়েছে। লঞ্চের মালিক হামজালাল শেখসহ ২৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলা নং ২১/২৭।

বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে গতকাল রবিবার সকাল ৯টায় বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন। আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। আজ সোমবার মামলাটি গ্রহণ করা হয়েছে।

বরগুনা সদর থানার ওসি ভারপ্রাপ্ত (তদন্ত) শহীদুল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘এখন আদালতের নির্দেশ অনুযায়ী আমরা তদন্ত শুরু করবো।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version