ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মেজর জেনারেল তামির হেইম্যান জানিয়েছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে ইসরাইলি বাহিনী জড়িত ছিল। গোয়েন্দা সম্পর্কিত একটি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো এই তথ্য জনসম্মুখে জানালেন জেনারেল তামির হেইম্যান। হেইম্যানের এই বক্তব্য হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ পর্যায়ের কোনো সেনা কর্মকর্তার প্রথম স্বীকারোক্তি যার মাধ্যমে নিশ্চিত হলো যে, জেনারেল সোলাইমানি হত্যায় ইহুদিবাদী ইসরাইলের সরাসরি ভূমিকা ছিল।এসময় তিনি বলেন, “আমার চোখে ইরানিরা যেহেতু প্রধান শত্রু সে কারণে জেনারেল সোলাইমানিকে হত্যা করা ছিল আমাদের জন্য একটি বড় অর্জন।”২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জেনারেল সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদী আল-মুহান্দিসকে হত্যা করা হয়।
ব্রেকিং নিউজ
- জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিন আটক
- নাগরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি লাভলু
- নাগরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি লাভলু
- টাঙ্গাইলের নাগরপুরে নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- গাইবান্ধায় দুধ-কলা দিয়ে সাপ পুষ ছিল আজাদিল”সেই সাপের কামড়েই সাপুড়িয়ার মৃত্যু।
- ডিমলায় যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ ফাইনাল অনুষ্ঠিত
- ৭ দফা দাবিতে ভবদহের জলাবদ্ধ এলাকার বাসিন্দাদের ডিসি অফিসে গণঅবস্থান
- সরকারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ডিমলায় দ্বিতীয় ধাপে চলছে নিয়োগ পরীক্ষা



