রান্না করতে গেলে মাঝে মাঝেই খাবার পুড়ে যায়। একটু অন্যমনস্ক হলেন কিংবা অন্য কাজ করতে গিয়ে ভুলেই গিয়েছেন গ্যাসে খাবার বসিয়েছেন। ব্যস, কিছুক্ষণ পর এসে দেখলেন পুরো খাবার পুড়ে একেবারে একাকার অবস্থা।

দ্বিতীয়বার আবার রান্না বসাতে হয়, না হলে আর খাওয়াই জোটে না। তবে কিছু সহজ উপায়ে পোড়া খাবার হয়ে উঠতে পারে সুস্বাদু। চলুন দেখে নিন কিছু পদ্ধতি –

রান্নার পাত্র বদলে ফেলুন দ্রুত
খাবার পুড়ে গেলে চিন্তা না করে ভাবুন সেটা কীভাবে খাওয়ার যোগ্য করে তুলবেন। সেক্ষেত্রে প্রথমেই যে পাত্রে রান্না করেছেন সেটা থেকে খাবার অন্য পাত্রে ঢেলে নিন। বেশি নাড়াচাড়া করবেন না, মশলা যেটা পাত্রের নিচে পুড়ে গিয়েছে সেটা থেকে বেশি পোড়া গন্ধ আসে। তাই ধরে যাওয়া অংশ রেখে ওপর থেকে খাবার তুলে রাখুন অন্য পাত্রে।

ভিনেগার
পাত্র বদল করার পর খাবার টেস্ট করে যদি দেখেন পোড়া গন্ধ রয়েছে তাহলে তাতে ভিনেগার যোগ করতে পারেন।

আলু
শুনতে অবাক লাগলেও আলু কিন্তু আপনার পোড়া খাবারের স্বাদ বদলে দিতে পারে। খাবারে আলু আগে থেকেই দেয়া থাকলে দেখবেন সেই খাবার পুড়লেও অতটা গন্ধ আসছে না। কারণ আলু পোড়া স্বাদ ও গন্ধ শুষে নেয়। তারপরেও যদি পোড়া গন্ধ আসে খাবার থেকে, তাহলে এক টুকরো আলু কেটে খাবারের পাত্রে দিয়ে দিন। ৩০-৪৫ মিনিট হালকা আঁচে বসিয়ে রাখুন, তারপর আলুটা ফেলে খাবার পরিবেশন করুন। খাবার পুড়ে গিয়েছিল সেটা কেউ বুঝতেও পারবে না!

শুকনো খাবার
শুকনো কোনো খাবার পুড়ে গেলে ছুরি দিয়ে খাবারের পোড়া অংশ হালকা করে পরিষ্কার করুন। তারপর একটা প্যানে অল্প তেল নিয়ে তাতে খাবারটি কিছুক্ষণ নেড়ে নিন। দেখবেন আপনার পোড়া খাবারের রঙ ও গন্ধ আর নেই।

মাংসের ঝোল
অনেক শখ করে মাংসের ঝোল বানিয়েছেন আর শেষ সময়ে পুড়ে গেল। পোড়া ঝোল কী করবেন বুঝতে পারছেন না, কোনো চিন্তা নেই। প্রথমে মাংসের টুকরো তুলে নিন। এবার ওই গ্রেভির মধ্যে সামান্য মিষ্টি কুমড়া ফেলে দিন। কুমড়া সিদ্ধ না হওয়া পর্যন্ত গ্যাসে বসিয়ে রাখুন। তারপর আঁচ বন্ধ করে দশ মিনিট রেখে কুমড়ার টুকরো বের করে নিন। এবার মাংসের টুকরোগুলো গ্রেভিতে একে একে দিয়ে দিন। দেখবেন পোড়া খাবার সুস্বাদু হয়ে গিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version