মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় শেখ মোঃ শেফগাতুল্লাহ (১৬) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে।গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার দক্ষিণ পাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শেফগাতুল্লাহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উলিপুর এলাকার শাহেদুজ্জামানের ছেলে। তবে তারা বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় ভাড়া বাসা থাকতো। এছাড়া শেফগাতুল্লাহ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগে পড়াশুনা করতো। এ ঘটনায় হাসান আলী(২০) নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার এসআই আরিফুল ইসলাম।
এস আই আরিফুল ইসলাম জানান, মোটসাইকেল যোগে শেফগাতুল্লাহ ও হাসান আলী বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আড়িয়াবাজার এলাকার পৌঁছালে পিছন থেকে ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শেফগাতুল্লাহর মৃত্যু হয়। এছাড়া পিছনে বসে থাকা হাসান আলী গুরুতর আহত হয়েছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, পরবর্তী আইনী পদক্ষেপ হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।
ব্রেকিং নিউজ
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
- শৃঙ্খলা ও ড্রেসরুলস উন্নয়নে নেত্রকোনায় পুলিশের মাস্টার প্যারেড
- শ্রম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অধ্যক্ষ আব্দুস সাত্তার
- নেত্রকোনা সীমান্তে ৮ মাসে ১৭ জন আটকসহ বিপুল পরিমাণ মাদক ও পণ্য জব্দ
- সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: শ্রেষ্ঠত্বের মুকুট শাকেরের



