আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠির প্রবীন সাংবাদিক বাংলাদেশ টেলিভিশন(বিটিভির)জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমুকে প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর ) রাতে ঝালকাঠি প্রেসক্লাবের এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত।

হেমায়েত উদ্দিন হিমু দীর্ঘ ৪৪ বছর ধরে সাংবাদিকতা করে আসছেন। ঝালকাঠি প্রেস ক্লাবের নিয়মিত সদস্য হিসেবে যুক্ত ছিলেন- টানা ৪১ বছর। এ সময়ে তিনি প্রায় ১৩ বছর সাধারণ সম্পাদক পদ এবং কয়েকটি মেয়াদে নির্বাহী সদস্য পদের দায়িত্ব পালন করেন।এছাড়া বিভিন্ন সময়ে তিনি দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক মুক্তকন্ঠ, দৈনিক দেশ, বিপ্লবী বাংলাদেশ, মাছরাঙা, ইউএনবি, এপিবি, বিডিনিউজসহ বিভিন্ন মিডিয়ায় যুক্ত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version