তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করে গ্রামের মানুষকে খাইয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

গতকাল রোববার (১২ ডিসেম্বর) উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর বাসুদেবপুর গ্রামে স্থানীয় শাহ্ আলম কাজীর উপস্থিতিতে ডিভোর্স সম্পন্ন হয়। গোলাম মোস্তফা একই এলাকার ডা. নজির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘ ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েকবছর তাদের সংসার ভালোই চলে। এর মধ্যে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে তাদের মধ্যে মনমালিন্য হলে শুরু হয় দাম্পত্য কলহ। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে আজকে দুজনের সম্মতিতে তাদের ডিভোর্স হয়েছে।

এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, স্ত্রী আমার অবাধ্য ছিল। সে জীবনটা অতিষ্ট করে তুলেছিল। অতিষ্ট হয়ে আজকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুজনের সম্মতিতে আমাদের ডিভোর্স হয়েছে। আমি মুক্ত হয়েছি। তাই আজকে খুশি হয়ে গ্রামে দুই মণ জিলাপি বিতরণ করেছি। গ্রামের সকল লোককে খাওয়াতে আরও জিলাপির প্রয়োজন হলে তাও বিতরণ করব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version