বৃহস্পতিবার, অক্টোবর ৮

দুপুরে ভাতের সঙ্গে শাক-শুক্তো-চচ্চড়ি বাঙালি বাড়িতে হয়েই থাকে। কিন্তু রাতের খাবারের সঙ্গে সচারচর এই পদগুলি পরিবেশন করা হয় না। অনেক বাড়িতেই রাতে শাক-চচ্চড়ি খাওয়ায় কড়া নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ করে গুরুজনেরা একদমই রাতে শাক খাওয়ার পক্ষপাতী নন। কিন্তু এ কি নিছকই কুসংস্কার? না কি এর পিছনে কোনও বৈজ্ঞানিক কারণ রয়েছে?

শাক-সব্জি খাওয়ায় এমনিতে কোনও মানা নেই। বিশেষ করে শাকে রয়েছে প্রচুর পরিমাণে জরুরি পুষ্টিগুণ। যা নিয়মিত খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী। কিন্তু রাতে শাক খেতে মানা করেন অনেক চিকিৎসকও। কারণ শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে।

আয়রন এমনিতে রক্তে হিমোগ্লোবিন এবং লোহিত রক্ত কণিকা বাড়াতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত পরিমাণে আয়রনও ভাল নয়। তা থেকে শরীরে বেশি ক্লান্তি দেখা দিতে পারে। এতে রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
শাক হজম করতেও অনেকটা সময় লাগে। রাতে হজম প্রক্রিয়া এমনিই ধীরে হয়ে যায়। তাই রাতে শাক খেলে গ্যাস-অম্বল-বুকজ্বালার মতো হজমের সমস্যা হতে পারে। তা হলে কী একেবারেই রাতে শাক খাওয়া যাবে না?

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version