হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ মোট ১৩ জন মারা গেছেন। হেলিকপ্টারটিতে থাকা ১৪ জনের মধ্যে শুধুমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বেঁচে আছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে দেশটির সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই শোকের বন্যা বয়ে যায় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

হেলিকপ্টারটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। ১৩ জনের মৃত্যুর পর আশঙ্কাজনক অবস্থায় এখনো হাসপাতালে বেঁচে আছেন একজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি হলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। গুরুতর দগ্ধ হওয়া বরুণ সিংকে তালিমানাড়ুর ওয়েলিংটন সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ ভি ফাইভ মডেলের হেলিকপ্টারটি তালিমানাড়ুর সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়। এদিকে, ওই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন জ্বলতে দেখা যায়। এছাড়া সেখানে ধোঁয়ার কুণ্ডলীও ছড়িয়ে পড়ে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version