ইবি প্রতিনিধি-
রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গবেষণা সংসদ। এতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী শাকিল আহমেদ খানকে প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ব্যবস্থাপনা বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নীলাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে । সোমবার (৬ ডিসেম্বর) সংগঠটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যরা হলেন- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের সাব্বির আহমেদ ও রুমানা আক্তার রুমা, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাফিয়া স্বর্ণা, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ফাহিম ফয়সাল, আইন বিভাগের মাহদী হাসান, ফোকলোর স্টাডিজ বিভাগের সাদিয়া ইসলাম প্রিয়া, অর্থনীতি বিভাগের ইজাজ মাহমুদ অনিক এবং বাংলা বিভাগের সানোয়ার হোসেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাকিল আহমেদ খান বলেন, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক প্লাটফর্ম, যেটি মূলত শিক্ষার্থীদের গবেষণা কাজে উদ্বুদ্ধ করতে ও গবেষণামুখী উদ্যোগে সহযোগিতা করবে। যাতে স্নাতক শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা এবং সেই সাথে তাদেরকে গবেষণায় উদ্বুদ্ধকরণ। তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করাই গবেষণা সংসদের লক্ষ্য।

উল্লেখ্য, বাংলাদেশের মধ্য সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংসদ প্রতিষ্ঠিত হয়। পরে জগন্নাথ, রাজশাহী,বিইউপি, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। এরই ধারাবাহিকতায় ইবিতেও গবেষণা সংসদের যাত্রা শুরু হলো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version