কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম নিয়াত আলী (৬০)। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর-তারাগুনিয়া থানা মোড় সড়কের স্বরূপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়াত আলী তারাগুনিয়া শালিমপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় লন্ড্রি দোকানি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়াত আলী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনার টিকা নেওয়ার পর ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। দৌলতপুর-তারাগুনিয়া থানা মোড় সড়কের স্বরূপপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে সাইডে দিতে গিয়ে ইজিবাইকটি উল্টে যায়। এতে নিয়াত আলী গুরুতর আহত হন। এরপর আহত নিয়াত আলীকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে নিয়াত আলী নামের এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। কোনো অভিযোগ ও আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version