মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে ফাতেমা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টায় উপজেলার বাগজানা ইউনিয়নের ভ‚ইডোবা গ্রামে। নিহত ফাতেমা ঐ গ্রামের দুলাল হোসেনের মেয়ে ও রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। তবে প্রেমিকের প্রত্যারণার স্বীকার হয়ে লোক লজ্জার ভয়ে মেয়ে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানান।
পাঁচবিবি থানার ওসি তদন্ত সারোয়ার আলম বলেন, ভ‚ইডোবা গ্রামের বেলাল হোসেনের ছেলে সাব্বিরের (২২) সাথে ফাতেমার প্রেমের সর্ম্পক ছিল। ঘটনার দিন রাতে মেয়েটির শয়ন ঘরে সাব্বির প্রবেশ করে রাত্রিযাপন করা কালে ফাতেমার পরিবার বিষয়টি টের পায়। এসময় ছেলেটি কৌশলে পালিয়ে গেলে সকালে উভয় পরিবারের মাঝে বিষয়টি নিয়ে কথা চলাকালে ছেলের পরিবার অস্বীকার করে। এতে মেয়েটি লোক লজ্জার ভয়ে নিজ শয়ন ঘরে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
তিনি আরো বলেন, মেয়ে ঘর হতে একটি সুই সাইড নোট উদ্ধার করা হয়। যেখানে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের স্বপ্ন পুরুন করতে পারলাম না। সাব্বির আমাকে বিয়ে করল না।
এ ঘটনার পরে সাব্বিরের বাড়িতে গিয়ে দেখা যায়, তারা বাড়ীতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।
পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেন

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version