তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আবদুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধার গোবিন্দঞ্জ উপজেলার গোসাইপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন, একই গ্রামের বদিউজ্জামান মিয়ার ছেলে এমদাদুল হক ও শ্যামপুর পারর্তীপুর গ্রামের দুদু মিয়ার ছেলে খাজা মিয়া।

মামলা থেকে খালাস পাওয়া দুইজন হলেন- আজিজুল ইসলাম ও আসাদুল ইসলাম। আজিজুল ইসলাম সাতগাছি হাতিয়াদহ গ্রামের আবদুল কাদেরের ছেলে ও আসাদুল সুন্দাইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্স বলেন ২০১৮ সালের ১২ মে মা-মেয়েকে গুপ্তধন দেওয়ার কথা বলে জামালপুর থেকে গোবিন্দগঞ্জে ডেকে আনেন আসামিরা। পরে তাদের উপজেলার আমনাথপুর বালুয়া এলাকায় নিয়ে ধর্ষণ করেন তারা।

এ ঘটনার পরদিন ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে গোবিন্দঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। রায় ঘোষণার সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version