এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় বিজিবি নায়েক রুবেল মন্ডল হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান সহ ৯৫ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
মামলায় বাদী হয়েছেন ২৮ নভেম্বর অনুষ্ঠিত ভোটগ্রহনের দিন গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ললিত চন্দ্র রায়।

সোমবার রাত ১২টা ১৫মিনিটে মামলাটি রেকর্ড করা হয়।
এতে প্রধান আসামী গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান লাঙ্গল প্রতীকের প্রার্থী মারুফ হোসেন অন্তিক।

কিশোরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক গুলনাহার বেগম জানান, মামলায় অজ্ঞাত অনেককে আসামী হিসেবে রাখা হয়েছে। ৩০ নভেম্বর তারিখে মামলাটি রেকর্ড করা হয়।

মামলায় গ্রেফতার আটজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে ।তারা হলেন পশ্চিম দলিরাম গ্রামের আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, যাদু মিয়া, মজনু মিয়া, শরিফুল ইসলাম, ফরহাদ হোসেন, মো. নিশাদ ও মো. নিরব।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version