তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন থেকে সদস্য পদে স্বামী গোলজার হোসেন ও সংরক্ষিত নারী সদস্য পদে স্ত্রী শাহিদা বেগম নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বেলকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে গোলজার হোসেন আর দহবন্দ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বিজয়ী হন স্ত্রী শাহিদা বেগম।

গত রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে গোলজার হোসেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন, আর শাহিদা বেগম প্রতিদ্বন্দিতা করেন মাইক প্রতীকে। ভোট গননা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।

ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রী দুজনের জয়ের বিষয়টি জানাজানির পর এলাকাজুড়েই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোট যুদ্ধে জয়ী হতে পেয়ে খুশি গোলজার হোসেন ও স্ত্রী শাহিদা বেগমসহ তাদের পরিবারের লোকজন।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে নবনির্বাচিত ইউপি সদস্য গোলজার হোসেন জানান ১৭ বছর আগে তিনি সাহিদা বেগমকে বিয়ে করেন। তখন থেকে সাহিদা দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামে তাঁর বাবার বাড়িতেই ছিলেন। তিনি সেখানকার ভোটার।

গোলজার হোসেন আরও বলেন, সব সময় মানুষের পাশে থাকার কারণে দুই ইউনিয়নবাসীর কাছে তাঁরা জনপ্রিয় ছিলেন। এ জন্য স্বামী-স্ত্রী দুজনই নির্বাচিত হয়েছেন। তিনি দুই ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version