মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯ ইউপিতে আওয়ামী লীগের ৬ জন, আওয়ামীলীগের বিদ্রোহী ১ জন এবং স্বতন্ত্র ২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসের দেয়া ফলাফলে – আশেকপুর ইউনিয়নে নৌকা প্রতীকে ৭ হাজার ৯শ ৪৩ ভোট পেয়ে ফিরোজ আলম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হযরত আলী আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫শ ৪৪ ভোট।
মাঝিড়া ইউনিয়নে নৌকা প্রতীকে ৬ হাজার ৩শ ১৬ ভোট পেয়ে নূরুজ্জামান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থক মাওলানা আব্দুস সালাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।
খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে ৫ হাজার ৯শ’ ৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ্ আল ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী আবু সুফিয়ান আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮শ’ ৩০ ভোট।
আমরুল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী সাইফুল ইসলাম বিমান আনারস প্রতীকে ৪ হাজার ৭শ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আসাফুদ্দৌলা সরকার শামীম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪হাজার ২শ ৮২ ভোট।
চোপীনগর ইউনিয়নে নৌকা প্রতীকে ৫ হাজার ২শ ৪১ ভোট পেয়ে মাহফুজার রহমান বাবলু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এমরান হোসেন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯শ ৯৫ ভোট।
গোহাইল ইউনিয়নে নৌকা প্রতীকে ১০ হাজার ৫শ ২১ ভোট পেয়ে আলী আতোয়ার তালুকদার ফজু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮শ ২১ ভোট।
আড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান টেবিল ফ্যান প্রতীকে ৭ হাজার ৩শ ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬শ ৫ ভোট।
মাদলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ঘোড়া প্রতীকে ৪ হাজার ৩শ ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫শ ৭৪ ভোট।
এছাড়া খরনা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভিপি সাজেদুর রহমান শাহীন বিনা প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিকে, গত ২৮ নভেম্বর রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৯টি ইউপির ৯৪ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ব্রেকিং নিউজ
- প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমিকদের আইনি সুরক্ষায় আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে ব্লাস্ট ও ব্র্যাকের এমওইউ
- পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ
- সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী
- সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
- মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
- প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে ভারী বর্ষণের আশঙ্কাও



