সোমবার, সেপ্টেম্বর ২১

বিআরটিসির ১০০ বাস ২৬ ডিসেম্বর থেকে ঘাটারচর-কাঁচপুর রুটে চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রবিবার এ কথা জানান তিনি।

ঘাটারচর-কাঁচপুর রুটে পাইলট প্রকল্পের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর থেকে মোট নতুন সবুজ রঙের বাসগুলো একক কর্তৃপক্ষের অধীনে ঘাটারচর-কাঁচপুর রুটে চলাচলের কথা ছিল। এখন তা পিছিয়ে গেল।

‌‘ঢাকা নগর পরিবহন’ নামে এই রুটে বাস চলাচলের জন্য এরই মধ্যে খসড়া নির্দেশিকা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। বাস মালিকদের যৌথ চুক্তির খসড়াও প্রস্তুত করা হয়েছে।

ডিএসসিসি সূত্র জানায়, বাস মালিকদের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থাপনা কমিটির অধীনে সব বাস চলবে। পুরো কার্যক্রম এই কমিটির দায়িত্বেই থাকবে এবং কমিটি রিপোর্ট করবে ডিটিসিএ এর কাছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version