নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে ঢিলেঢালাভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর রবিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলার ১১ টি ইউনিয়নে ঢিলেঢালা ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ধীর গতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্রে ২০-২৫ জন ভোটারের লাইনেও ছিল ধীর গতি, তপ্ত রোদের মধ্যে তারা লাইনে বসে পড়তে বাধ্য হয়েছিল।

এর মধ্যে ধুবড়িয়ার ৬৯ নং কেন্দ্র, ডহর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আলহাজ্ব সোহরাবুল আলম মাস্টারের ছেলে মোঃ জাকির (১৫) কে ১ টি চাপাতি সহ গ্রেফতার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান। পরে জাকিরকে ৫ হাজার টাকা জরিমানা করে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আটক রাখে।

এর মধ্যে দপ্তিয়র ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত মেম্বার ও বর্তমান তার নাম ভোটার লিষ্টে দেখতে না পেয়ে মনে কষ্ট নিয়ে বাড়িতে ফিরে যান।

নাগরপুর উপজেলার নির্বাচন অফিসার মো. আরশেদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মেম্বারের নাম ভোটার তালিকায় না থাকার বিষয়টি খতিয়ে দেখতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version