তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ১২টি ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সংঘর্ষে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে বৌলজান কেন্দ্রে হামলা চালিয়ে চারটি কক্ষের ব্যালট পেপার ছিনতাই করে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মহাসিন আলীর সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়। এ ঘটনায় কনস্টেবল মোমিনুল ও মাহবুব মিয়া আহত হয়েছেন। এছাড়া তিনজনকে আটকের খবর পাওয়া গেছে।

বৌলজান কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ব্যালট উদ্ধারে কাজ করছে পুলিশ।’

তবে ব্যালট পেপার ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ‘বর্তমানে কেন্দ্র ও আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version