ঝালকাঠির প্রতিনিধি:
“রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই” এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটির আয়োজক ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঝালকাঠি জেলা শাখা।

স্থানীয় প্রেসক্লাবের মিলনায়তনে ২৪ নভেম্বর বুধবার বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলা মতবিনিময় সভায় ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সুজন সংগঠনের ঝালকাঠির সাধারন সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, সংগঠনটির ঝালকাঠি পৌর শাখার সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, দি হাঙ্গার প্রেজেক্টটের বরিশাল বিভাগীয় সমন্নয়কারী মেহের আফরোজ মিতা, সুজনের ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ গনমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।

শুদ্ধাচার চর্চা এবং অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করনীয় বিষয়ে আলোচনায় অংশ নিয়ে মতামত প্রকাশ করেন, “সুজন” সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা।

অতিথি ও আয়োজকরা গনমাধ্যম কর্মীদের কাছ থেকে দূূর্নিতীর বিষয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের নানান প্রতিকুলতার বিষয় শোনেন এবং পরামর্শ দেন। সভাটিতে সভাপতিত্ব করেছেন “সুজন” ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. ইলিয়াস সিকদার ফরহাদ এবং অনু্ষ্ঠান সঞ্চলনা করেছেন এনটিভির ষ্টাফ রিপোর্টার কেএম সবুজ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version