কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী ভাষানকুড়া (আকাশি বাগান) এলাকায় চোরাই পথে আসা ১৯টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুগুলোর সিজার মূল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা এবং এগুলো নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে। তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, জেলার কলমাকান্দা উপজেলা সীমান্তে কচুগড়া বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবিস্থিত। নিজস্ব গোয়েন্দ তথ্যে এ বিওপির সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের টহল সোমবার রাত পৌনে ৮টার দিকে অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্ত পিলার ১১৮০ হতে আনুমানিক পাঁচশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাষানকুড়া (আকাশি বাগান) নামক স্থানে ভারতের দিক হতে গরু নিয়ে আসতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরু রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে টহল দলটি ১৯টি ভারতীয় গরু জব্দ করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version