শনিবার, অক্টোবর ২৪

বাসে হাফ ভাড়ার দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়।  জানা গেছে, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল কলেজ ও মোহাম্মদপুর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন।

অবরোধে শিক্ষার্থীরা নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে হাফ পাসের দাবি বাস্তবায়নে নানান স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। এতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পর্যাপ্ত সংখ্যা পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version