দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ২৪ নভেম্বর জেলা প্রশাসকদের কার্যালয়ে স্মারকলিপি দেবে বিএনপি। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, আগামী বুধবার (২৪ নভেম্বর) আমরা সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবো। এতে যদি মুক্তি না হয় তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকল রাজনৈতিক দলগুলোকে একত্র হওয়ার আহ্বানও জানান তিনি।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য  গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আমানউল্লাহ আমান,   বিএনপি নেতা খায়রুল কবির খোকন, শহিদউদ্দিন চৌধুরী এনী, আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version