শনিবার, অক্টোবর ১৭

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ শনিবার দুপুরে এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, ‘বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, যিনি নিজেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারপার্সন। রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যে প্রণোদিত মামলায় তাকে হয়রানি না করে, তার মুক্তির ব্যবস্থা করা সরকারের নৈতিক দায়িত্ব। তাই অসুস্থ খালেদা জিয়াকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী দেশ-বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানা জানাই।’

বয়স ও শারীরিক জটিলতা বিবেচনায় আইনের মারপ্যাচ না দেখিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতেও নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা গেলে এটা মানবাধিকার লঙ্ঘন হবে। যার জন্য বর্তমান সরকারকেও বিচারের মুখোমুখি হতে হবে বলে নেতৃবৃন্দ সরকারকে সতর্ক করেন।

এদিকে, আজ সকাল ১১.৩০ টায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় ড. রেজা কিবরিয়া ও নুরুলহক নুর বেগম জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে কথা বলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version