Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ‘করোনা বীর খ্যাত’ মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার পিবিআইয়ের প্রতিবেদন শুনানি শেষে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালত এ পরোয়ানা জারি করেন।

একই আদালতে খোরশেদের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর অভিযোগ করেন এক নারী। আদালত অভিযোগটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

গত ৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এ বিষয়ে আদালতের পিপি রকিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version