মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

নেশার টাকা না পেয়ে নিজ হাতে শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। আজ রবিবার সকাল ৮টার দিকে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হোসাইন শেখ (৩) ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে তিন সন্তানের পিতা আলম শেখ স্ত্রী সিমা বেগমের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে তিন শিশু পুত্রকে জোর করে বিষ পান করায় ওই মাদকাসক্ত বাবা। বাকী দুই শিশু সিয়াম শেখ (১০) ও হাসান শেখ (৩) ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।

শিশুদের মা সিমা বেগম জানিয়েছেন, তার স্বামী আলম শেখ মাদকাসক্ত। গত বৃহস্পতিবার নেশার টাকা চেয়ে না দেয়ায় তাকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে শিশুদের জোর করে বিষ পান করান। আমার এক শিশু মারা গেছে। অন্য দুই শিশুও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি আলম শেখের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে অন্য কোনো বাবা যেন তার সন্তানদের সাথে এমন কাজ করতে সাহস না পায়।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ওই শিশুদের পিতা আলম শেখ মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই স্ত্রী সীমা বেগমকে মারপিট করতেন। গত বৃহস্পতিবার স্ত্রীর কাছে নেশার টাকা চাইলে না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে নিজ হাতে তিন সন্তানকে জোর করে বিষপান করান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে।

তাদের অবস্থার অবনতি হলে ওই দিনই  ফরিদপুর  শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়। গত শুক্রবার ওই তিন শিশুকে মা সীমা বেগম বাড়িতে নিয়ে আসেন। গত শনিবার তাদের অবস্থা আবার খারাপ হলে স্থানীয়দের আর্থিক সহায়তায় আবার ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে হোসেন শেখ মারা যায়।

তিনি আরও জানান, ওই দিনই (বৃহস্পতিবার) ওই শিশুদের পিতা আলম শেখকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে সে গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছে। একটি শিশু মারা যাওয়ায় ওই মামলাকে হত্যা মামলা করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version