আরও কমলো পাকিস্তানি মুদ্রার মান। শুক্রবার (১২ নভেম্বর) আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান নেমে গেছে ১৭৬-এ। অর্থাৎ দেশটিতে এক ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১৭৬ রুপি। পাকিস্তানের ইতিহাসে রুপির মান আগে কোনোদিন এত নিচে নামেনি। এর আগে, মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির সর্বনিম্ন মান রেকর্ড হয়েছিল গত ২৬ অক্টোবর। সেদিন ১৭৫ দশমিক ২৬ রুপিতে এক ডলার বিক্রি হয়েছিল।খবর পাকিস্তান ট্যুডে’র।

বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কম, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আইএমএফের ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে।

পাকিস্তান-কুয়েত বিনিয়োগ প্রতিষ্ঠানের গবেষণাপ্রধান সামিউল্লাহ তারিক বলেন, প্রত্যাশিত চলতি হিসাব ঘাটতির কারণে স্থানীয় মুদ্রার মান আবারও পড়েছে। সূচকে প্রকৃত কার্যকর বিনিময় হার (আরইইআর) নেমে গেছে ৯৩ পয়েন্টে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version