ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মো. হানিফ (৩০) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর হাজারীবাগ পুরাতন কাঁচাবাজার গাবতলা মসজিদ গলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতের ভাই মাজহারুল হাসান (রাজু) তিনি বলেন, হানিফ মোটরসাইকেল নিয়ে বিকেলে বাসার সামনে এসে দাঁড়ায়। এসময় সাখাওয়াত হোসেন (জনি) নামের এক যুবক পূর্ব শত্রুতার জের ধরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। হানিফের চিৎকারে আমরা বাইরে বের হয়ে আসি। এসে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি।

তিনি আরও বলেন, পরে তাকে উদ্ধার করে দ্রুত ধানমন্ডি সিটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা দিয়ে আবারও তাকে ধানমন্ডি সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version