রবিবার, নভেম্বর ১

ইউনেস্কোর এসডিজি৪, এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইউনেস্কোর সদর দপ্তরে হাই লেভেল সেগমেন্ট অব ২০২১ গ্লোবাল এডুকেশন মিটিংয়ে তাকে সদস্য হিসেবে নির্বাচন করা হয় বলে গণমাধ্যমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এসডিজি ৪ অর্জনে সদস্য দেশগুলোর কার্যক্রম জোরদার করা ও সহযোগিতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। বিশ্বের প্রত্যেক অঞ্চল থেকে দুইজন করে সদস্য নির্বাচন করা হয়েছে। শিক্ষামন্ত্রী এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

শিক্ষামন্ত্রী তাকে সদস্য হিসেবে নির্বাচিত করায় সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version