মোঃ আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। আজ ১০ নভেম্বর (বুধবার) বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাককানইবি’র যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পালিত হয়েছে আন্তর্জাতিক এই দিবস।

হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এই পেশায় নিয়োজিত সকল মানুষের কাছে এই দিবসটি তাৎপর্যপূর্ণ। হিসাববিজ্ঞানের জনক হিসেবে সমধিক পরিচিত ইতালীয় গাণিতিক লুকা পেসিওলির জগদ্বিখ্যাত বই ‘সুমা ডি এরাথমেটিকা, জিওমেট্রিকা, প্রোপরশনি-এট-প্রোপরশনালিটা’- ১৪৯৪ সালে ১০ নভেম্বর সর্বপ্রথম ইটালির ভেনিস থেকে প্রকাশিত হয়। এই বইটি তখনকার সময়ে গাণিতিক জ্ঞানের সারমর্ম তুলে ধরে সাড়া ফেলে দেয়। এটিকে ডাবল এন্ট্রি বুক কিপিং এর উপর প্রথম মুদ্রিত বই হিসাবে গণ্য করা হয়, যাকে মেথড অব ভেনিস হিসেবেও আখ্যায়িত করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুব্রত কুমার দে এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জালাল উদ্দীন এর উদ্বোধনী বক্তব্য দিয়ে শুরু হয় আয়োজন। আলোচনায় বক্তারা হিসাববিজ্ঞান বিষয়ের গুরুত্ব এবং আজকের দিনে এ বিষয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানলাভের জন্য উদ্বুদ্ধ করেন।

হিসাব বিজ্ঞান বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে টি-শার্ট বিতরণ এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রার মাধ্যমে বর্ণাঢ্যভাবে পালিত হয়েছে দিবসটি। বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের উদ্যোগে দেশের ৮টি বিভাগের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পালিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান দিবস উদযাপনের সাৰ্বিক দায়িত্বে ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম, তিনি হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version