জলবায়ু ও জ্বালানি ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে জার্মানি।

বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রয়েস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর সরকারী বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে বলেন, আমরা জলবায়ু ও জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে চাই।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পার করছে। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কোভিড-১৯ পরিস্থিতি যথাযথভাবে মোকাবেলা করার পদ্ধতির প্রশংসা করেন। তিনি বলেন, অন্যান্য দেশের চেয়ে তুলনামূলকভাবে বাংলাদেশে মৃত্যুর হার খুবই কম।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নিজস্ব সম্পদ দিয়ে অভিযোজন ও প্রশমন কার্যক্রম শুরু করেছে।

প্রধানমন্ত্রী তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে মোট ছয় কোটি ডোজ কোভিড টিকা দেয়া হয়েছে।

তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জার্মানির সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ্যাম্বাসিডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version