আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের । সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের সম্প্রচার মাধ্যমের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের সমর্থকরা এই খেলা উপভোগ করতে পারবেন দেশের তিনটি চ্যানেলে।

বিশ্বকাপের ম্যাচ যেসব চ্যানেল সম্প্রচার করবে তাদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

যেসব চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ সম্প্রচার হবে

বাংলাদেশ: জিটিভি, টি স্পোর্টস, বিটিভি এবং র‌্যাবিটহোল ও বায়স্কোপ অ্যাপ।

ভারত: স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টার অ্যাপ।

পাকিস্তান: পিটিভি স্পোর্টস, এ স্পোর্টস ও দারাজ অ্যাপ।

আফগানিস্তান: আরটিএ স্পোর্টস ও আরিয়ানা টিভি।

অস্ট্রেলিয়া: ফক্স ক্রিকেট এবং ফক্সটেল গো, ফক্সটেল নাও ও কায়ো স্পোর্টস অ্যাপ।

ইংল্যান্ড: স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস মিক্স, স্কাই স্পোর্টস অ্যাপ ও স্কাই স্পোর্টস ওয়েবসাইট।

নেপাল, মালদ্বীপ, ভুটান: স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

শ্রীলঙ্কা: সিয়াথা টিভি, স্টার স্পোর্টস ও সিয়াথা টিভি ওয়েবসাইট।

যুক্তরাষ্ট্র: স্কাই স্পোর্টস ৩ ও ইএসপিএন+।

কানাডা: উইলো কানাডা ও হটস্টার।

মধ্যপ্রাচ্য: ক্রিকলাইফ ম্যাক্স, ওমান টিভি (শুধুমাত্র মাসকাটের ম্যাচগুলো) এবং সুইচ টিভি, স্টারজ প্লে।

দক্ষিণ আফ্রিকা: সুপার স্পোর্ট ক্রিকেট এবং সুপার স্পোর্ট ওয়েবসাইট ও অ্যাপ।

মালয়েশিয়া: অ্যাস্ট্রো ক্রিকেট ও হটস্টার।

হংকং ও সিঙ্গাপুর: অ্যাস্ট্রো ক্রিকেট (পিসিসিডব্লিউ), ইয়ুপটিভি এবং অ্যাস্ট্রো ক্রিকেট (সিংটেল) ও হটস্টার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version