গত সেপ্টেম্বরে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন। তিনি জানান, বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছে। কন্যাসন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

দিকে, গেল সেপ্টেম্বর মাসেই হয় শখের ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। তখনই জানা যায় তিনি মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ায় ব্যাপক পরিবর্তন তখন দেখা যায় শখের শরীরে। পরিবর্তন হয় চেহারারও। অনেকেই পূর্বের ও বর্তমানের ছবি নিয়ে তুলনা করে বুঝতে চাইছিলেন আসলে এটি শখ কিনা!

উল্লেখ্য, ২০১১ সালে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে প্রেম হয় শখের। চার বছর প্রেমের পরে ২০১৫ সালের গোপনে বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যেই ভেঙে যায় সেই সংসার। এরপর থেকেই মিডিয়া থেকে দূরে সরে ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছেন এই অভিনেত্রী। শখের বর্তমান স্বামীর নাম আতিকুর রহমান জন পেশায় একজন ব্যবসায়ী। তারা গাজীপুর ও উত্তরার বাসায় থাকেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version