মাদক কাণ্ডে গোরেগাঁও থেকে গ্রেফতার হল আরও এক বিদেশি নাগরিক। রবিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জানিয়েছে, ওই নাইজিরীয় নাগরিকের কাছ থেকেও উদ্ধার হয়েছে মাদক। সোমবার অভিযুক্তকে আদালতে হাজির করবে এনসিবি।

কোকেন সহ ওকারো ওজামা নামে ওই নাইজেরীয় নাগরিককে আটক করে এনসিবি-র মুম্বই শাখা। ওজামাকে নিয়ে এই মামলায় এখনও পর্যন্ত ২০ জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন মুম্বই এনসিবি-র আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে।

আরিয়ান কাণ্ডে কি বিদেশি-যোগ রয়েছে? মাদক মামলায় শুরু থেকেই বিদেশি নাগরিকদের দিকেও শ্যেন দৃষ্টি রয়েছে তদন্তকারীদের। ৭ অক্টোবর প্রথম এই মামলায় জড়িত সন্দেহে বান্দ্রা এলাকা থেকে এক বিদেশিকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে বেশ কিছু পরিমাণ মেফেড্রোন (এক ধরনের মাদক) উদ্ধার করা হয়েছে বলে খবর। আরিয়ান এবং তাঁর বন্ধু আরবাজ শেঠ মার্চেন্ট যে অঞ্চলে থাকেন, সেখান থেকেই আটক করা হয় অভিযুক্তকে। ধৃতের কাছ থেকে মাদক-পার্টি সম্পর্কে জরুরি কিছু তথ্য উঠে আসতে পারে বলে সেই সময় দাবি করেছিলেন এনসিবি আধিকারিকেরা।

সূত্র: আনন্দ বাজার প্রত্রিকা

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version