কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:  দীর্ঘ ছয় বছর পর নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ৭ নং কৈলাটি ইউনিয়ন যুবলীগের নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি সিধলী পাবলিক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক বর্ধিত সভায় সাংসদ মানু মজুমদার এম পি উপস্থিতিতে সারোয়ার জাহান তালুকদার সভাপতি এবং মতিউর রহমান রুবেল তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটির অপর সদস্যদের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মিজানূর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন , নেত্রকোণা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রণি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য এ কে এম জিয়াউল হক, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, জেলা যুবলীগ সদস্য ত্রিবীর বিশ্বাস তনয়, কাজী সাখাওয়াত হোসেন হোসেন প্রমুখ

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ছয় বছর পর এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে কৈলাটি ইউনিয়ন যুবলীগের যোগ্য নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

নব-নির্বাচিতরা সঠিকভাবে দায়িত্ব পালনে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version