মঙ্গলবার, অক্টোবর ১৩

মোঃ আরাফাত রহমান , জাককানইবি :

এক হাতের পিঠে সর্বোচ্চ সংখ্যক পেন্সিল ব্যালান্স করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪ ব্যাচের এবং ২০১৯-২০ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম।

বাংলাদেশের হয়ে ১৫ তম গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার মনিরুল ইসলামের করা রেকর্ডটি ছিল ‘দ্যা মোস্ট পেনসিল ব্যালেন্স অন দ্যা ব্যাক অফ দ্যা হ্যান্ড ইন থার্টি সেকেন্ড’ টাইটেলের ওপর। শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

তিনি এ বছরের ৩ জুন মাত্র ৩০ সেকেন্ডে ৫০টি পেনসিল ব্যালান্স করার কৃতিত্ব অর্জন করেন। এর আগের রেকর্ডটিও ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী, বাংলাদেশের হয়ে ১৩ তম গিনেস রেকর্ড হোল্ডার টাঙ্গাইলের সিয়াম রেজোয়ান খানের দখলে। তিনি ৩০ সেকেন্ডে ৪৪টি পেনসিল ব্যালান্স করতে পেরেছিলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের হয়ে এমন কৃতিত্ব অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। আগামীতে যেন দেশের জন্য আরো বড় কিছু করতে পারি সে জন্য সবাই দোয়া করবেন’।

মনিরুল ইসলামের এই কৃতিত্ব জাককানইবি শিক্ষার্থীদের মাঝে অনাবিল আনন্দের মাত্রা যোগ করেছে। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের ভৈরবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version