আগামী মার্চ-এপ্রিল নাগাদ বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের ২৪ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছেনপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  ।

বুধবার রাজধানীতে ইনক্লুসিভ বিজনেসের ওপর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত  পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের একথা বলেন।

এই ২৪ কোটি ডোজ ভ্যাকসিনের অধিকাংশই আসছে কোভ্যাক্স কাঠামোর আওতায়। গত মাসে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের সাথে তার বৈঠকের পর টিকা সংগ্রহের এ ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ২৬ কোটি ডোজ টিকা চেয়েছি। তবে, তারা ২৪ কোটি টিকার অনুমোদন দিয়েছে। আমরা ২৪ কোটি ডোজ টিকা পেয়ে খুশী।

মোমেন বলেন, বাংলাদেশের ২৬ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন। তাই কিছু ভ্যাকসিন দেশেই উৎপাদন করা হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশের ২ কোটি ২২ লাখ লোক ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version