মঙ্গলবার, অক্টোবর ১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বরিস জনসনকে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‌‘আপনার মা শার্লট জনসন ওলের আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।’

শোকবার্তায় তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও আমি শোক প্রকাশ করছি এবং আপনার মায়ের মৃত্যুতে অপূরণীয় ক্ষতির জন্য শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

তিনি শার্লট জনসন ওলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

গত সোমবার পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বরিস জনসনের মা শার্লট জনসন ওল। মৃত্যুকালে শার্লট জনসন ওলের বয়স হয়েছিল ৭৯ বছর।

ব্রিটিশ সংবাদপত্র টাইমসে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সেন্ট ম্যারি হাসপাতালে ‘আচমকা ও শান্তিপূর্ণভাবে’ মারা গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version