সোমবার, অক্টোবর ১২

আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করেছে সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবান। সরকার ঘোষণা হলেও দক্ষিণ এশিয়ার এই দেশটির সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে সংশয়ে বিশ্ব নেতারা।

গত ১৫ আগস্ট কাবুলের পতনের পর মঙ্গলবার সরকার ঘোষণা করেছে তালেবান; তারপর এই গোষ্ঠীর সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা প্রথমবারের মতো দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘ভবিষ্যতে আফগানিস্তানের শাসনতান্ত্রিক সব বিষয় এবং জনজীবন ইসলামি শরিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে।’

পরিবর্তনের আশ্বাস দিয়ে আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান বৈশ্বিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। কিন্তু তালেবান যেসব ঘোষণা দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উচ্চশিক্ষার আদৗ দরকার আছে কি-না সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন তালেবানের শিক্ষামন্ত্রী শেখ মৌলভী নুরুল্লাহ মুনির।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আজ পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনও মূল্য নেই। আপনারা দেখছেন যে, মোল্লা এবং তালেবানরা ক্ষমতায় আছেন; তাদের পিএইচডি, এমএ এমনকি হাই স্কুলের ডিগ্রিও নেই। কিন্তু তারা মহান।’

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version